কঙ্কালটি রাজা তৃতীয় রিচার্ডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লিস্টারে উদ্ধার করা মাথার খুলিটি ব্রিটিশ রাজা তৃতীয় রিচার্ডের বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। লিস্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।গত বছর লিস্টারের একটি চার্চের পাশের মাটি খুঁড়ে মাথার খুলিটি উদ্ধার করেন বিশেষজ্ঞরা। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে গতকাল সোমবার বিশেষজ্ঞরা জানান, হাড়ের ডিএনএর সঙ্গে রাজপরিবারের সদস্যদের ডিএনএর মিল পাওয়া গেছে।১৪৮৫ সালে যুদ্ধে নিহত হন রাজা তৃতীয় রিচার্ড। এরপর তাঁকে লিস্টারের একটি চার্চের পাশে সমাহিত করা হয়। কিন্তু ষোলো শতকে চার্চটি ধ্বংস হয়ে যাওয়ায় কবরটি আর চিহ্নিত করা সম্ভব হয়নি।গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন লিস্টার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস বিভাগের অধ্যাপক জো অ্যাপলবি। তিনি বলেন, ‘মাথার খুলিটি বেশ ভালো অবস্থায়ই পাওয়া গিয়েছিল। পরিচয় নিশ্চিত করার জন্য বিস্তারিত অনেক তথ্য আমরা তা থেকে সংগ্রহ করতে পেরেছি।’যুদ্ধ ও হানাহানিতে নিহত সর্বশেষ ব্রিটিশ রাজা ছিলেন তৃতীয় রিচার্ড। ১৪৮৫ সালে তিনি নিহত হওয়ার পর টিউডর রাজ বংশের পত্তন শুরু হয়। ক্ষমতায় আসেন রাজা সপ্তম হেনরি। বিবিসি।