কঙ্গো বিদ্রোহের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোর উত্তরাঞ্চলের রুনয়োনিতে একটি বিদ্রোহী ঘাঁটিতে হামলা চালাতে এগিয়ে যাচ্ছে সরকারি সেনাদের ট্যাঙ্ক। ছবিটি গত ৩১ অক্টোবরে তোলা। ছবি: রয়টার্স
কঙ্গোর উত্তরাঞ্চলের রুনয়োনিতে একটি বিদ্রোহী ঘাঁটিতে হামলা চালাতে এগিয়ে যাচ্ছে সরকারি সেনাদের ট্যাঙ্ক। ছবিটি গত ৩১ অক্টোবরে তোলা। ছবি: রয়টার্স

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এম টুয়েনটি-থ্রি বিদ্রোহী গোষ্ঠী আজ মঙ্গলবার তাদের বিদ্রোহের সমাপ্তি ঘোষণা করেছে এবং নিজেরা অস্ত্র সমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে। ২০ মাস ধরে এ গোষ্ঠীটি বিদ্রোহ করে আসছিল।

দলটি জানিয়েছে, তারা তাদের দল ভেঙে দিতে এবং সমস্যার রাজনৈতিক সমাধানে সবকিছু করতে প্রস্তুত।

আজ সকালে দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের শেষ দুটি ঘাঁটি দখল করে নেওয়ার পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণে রাজি হয়।

দলটিকে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করতে অনুরোধ করেছে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা।

এম টুয়েন্টি-থ্রি দলটির নেতা বারট্রান্ড বিসিম্বা এক বিবৃতিতে বলেন, ‘সেনাপ্রধান ও সব অধিনায়ককে অনুরোধ করা হয়েছে অস্ত্রত্যাগ, দল ভেঙে দেওয়া ও অসংগঠিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে। কঙ্গোর সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব নির্ধারণ করা হবে।’

কঙ্গো সরকারের মুখপাত্র লরেন্ট মেন্দে বলেন, সরকারি সেনারা শানজু ও রুনয়োনিতে স্থাপিত বিদ্রোহীদের শক্তিশালী দুটি ঘাঁটি দখল করে নেওয়ার পর অনেক বিদ্রোহী সেনা অস্ত্রসমপর্ণ করেছেন। তিনি বলেন, সরকার শান্তি আলোচনায় রাজি।