কঙ্গোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে সহিংসতা ও বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও গতকাল সোমবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে প্রয়োজনীয় নির্বাচনী উপকরণের অভাবসহ অন্যান্য কারণে কয়েকটি স্থানে ভোট গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে।নির্বাচনী সহিংসতায় দেশটিতে গত শনিবার অন্তত তিনজন নিহত হয়। একটি সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিরোধী দলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির পরিকল্পনার অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা এতিনে শিসেকেদি। এতে নির্বাচনকে ঘিরে উত্তেজনা বেড়ে যায়।কঙ্গোতে নির্বাচনপূর্ব সহিংস ঘটনার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ। খনিজসম্পদে সমৃদ্ধ দেশটিতে সহিংসতা প্রতিরোধে বর্তমানে জাতিসংঘের প্রায় ২২ হাজার শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।কঙ্গোতে বিভীষিকাময় যুদ্ধের অবসানের পর এটি দ্বিতীয় নির্বাচন। যুদ্ধে দেশটিতে ৪০ লাখ মানুষ নিহত হয়। বিবিসি অনলাইন।