কঙ্গোর সেনাপ্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল গ্যাব্রিয়েল অ্যামিসিকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত চলছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, জেনারেল গ্যাব্রিয়েল অ্যামিসি একটি চোরাচালানি চক্র পরিচালনা করেন। ওই চক্র সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে। জেনারেল গ্যাব্রিয়েলের পরিবারের সদস্যরাও ওই চক্রের সঙ্গে জড়িত। প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশী দেশগুলো থেকে এই অস্ত্র আনা হয় এবং বিদ্রোহী গোষ্ঠীকে সরবরাহ করা হয়।জতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জেনারেল গ্যাব্রিয়েল পূর্ব কঙ্গোর নিয়াটুরা বিদ্রোহী গোষ্ঠীকে ৩০০টি একে-৪৭ রাইফেল দিতে চেয়েছেন বলে জানা গেছে। বিবিসি।