কঙ্গোয় নৌ-দুর্ঘটনায় ৭০ জনের প্রাণহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় গত শনিবার পৃথক দুটি নৌ-দুর্ঘটনায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছেন আরও অন্তত ২০০ জন। কর্মকর্তারা জানান, শনিবার ইকুয়েটর প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নদীতে ১০০ জন যাত্রী বহনকারী একটি নৌকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। পৃথক আরেক ঘটনায় কাসাই অক্সিডেন্টাল প্রদেশে তেলের ড্রাম ও প্রায় ২০০ জন যাত্রীবাহী একটি নৌকায় আগুন ধরে নৌকাটি ডুবে যায়। এতে সব যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য, নৌকা ও ফেরি হচ্ছে কঙ্গোতে চলাচলের অন্যতম মাধ্যম। বিবিসি অনলাইন।