কচ্ছপের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল চিড়িয়াখানার একটি বিশাল আকৃতির কচ্ছপ সাইনাসের প্রদাহে আক্রান্ত হয়েছে৷ হেলেন নামে ৯০ কেজি ওজনের কচ্ছপটির বয়স ৩২ বছর৷ কয়েক দিন থেকে কচ্ছপটির শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে বুঝতে পেরে চিড়িয়াখানার কর্মীরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন৷ চিড়িয়াখানার কর্মী রিচার্ড সন্ডারস বলেন, কচ্ছপটির নিঃশ্বাসের শব্দ কয়েক ফুট দূর থেকে শোনা যাচ্ছিল৷ তাই তাকে ক্লিনিকে নেওয়া হয়৷ এখন তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে৷ বিবিসি৷