কট্টরপন্থী গোল্ডেন ডনের সরকারি তহবিল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের কট্টর ডানপন্থী দল গোল্ডেন ডনকে সরকারি তহবিল সরবরাহ বন্ধের লক্ষ্যে একটি বিল পাস করা হয়েছে। গত মঙ্গলবার ৩০০ আসনের পার্লামেন্টে বিলটির পক্ষে ২৩৫টি ভোট পড়ে। বিপক্ষে কেউ ভোট দেননি।
সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোল্ডেন ডনের নেতা ও দুজন পার্লামেন্ট সদস্যকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ফ্যাসিবাদবিরোধী একজন সংগীতশিল্পী খুন হওয়ার পর গোল্ডেন ডন দলের নেতারা গ্রেপ্তার হন।
প্রায় শূন্য জনসমর্থন থেকে সরকারের অর্থনৈতিক কৃচ্ছ্রর প্রতিবাদ করে গত নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক আসন পেতে সক্ষম হয়েছে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণকারী দলটি। বিবিসি।