কঠিন পরীক্ষায় মিসরের সংবিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন সংবিধানের খসড়া দেশটির ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে থাকা সাংবিধানিক গণপরিষদে পাস হয়েছে। অনুমোদনের জন্য সেটি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাছে পাঠানোও হয়। তবে তিনি এর ওপরে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।গণপরিষদের উদারপন্থী ও খ্রিষ্টান সংখ্যালঘু সদস্যরা এই সংবিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং দেশজুড়ে পাল্টাপাল্টি বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নতুন এই সংবিধানের সামনে এর চেয়েও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।একটি সংবিধানই অনেক সময় একটি দেশে তালগোল পাকিয়ে যাওয়ার কারণ হয়ে ওঠে। মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সময়ে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে যেমন রাস্তায় রাস্তায় বিক্ষোভ এবং গণমাধ্যমের শিরোনাম হয়েছিল; বর্তমান প্রেসিডেন্টের সময়েও ঠিক তেমনটিই ঘটছে।এবারের সংবিধান নিয়ে এত হইচই হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। এটা মিসরের ভবিষ্যৎ সরকারের ধরন ও তার মূল্যবোধের বিষয়গুলোকে নির্দিষ্ট করে দেবে—এটাই একমাত্র কারণ নয়। সব সংবিধানই তা করে থাকে। সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো, এই সাংবিধানিক প্রক্রিয়া রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। এই সংকটের এক পক্ষে রয়েছে প্রেসিডেন্ট মুরসির সমর্থক ইসলামপন্থীরা। আর অন্য পক্ষে যারা রয়েছে, প্রাথমিকভাবে তাদের নেতৃত্বে রয়েছেন দেশটির বিচারকেরা।সর্বশেষ সংকট শুরু হয় মুরসির ডিক্রি জারি করা নিয়ে। ওই ডিক্রিতে তিনি ঘোষণা দিয়েছেন, তাঁর সব আদেশ, পার্লামেন্টের উচ্চকক্ষ ও সংবিধান প্রণয়নের দায়িত্ব পাওয়া সাংবিধানিক পরিষদ সব রকমের আইনের ঊর্ধ্বে থাকবে। তিনি পরিষদকে তার কাজ শেষ করতে আরও দুই মাস সময় দেন। মূলত এ ঘটনার পরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। অনেকেই এটাকে দেখছেন মিসরের ‘দ্বিতীয় অভ্যুত্থান’ হিসেবে। মুরসির সমর্থক ও মুরসিবিরোধী পক্ষের মথ্যে সংঘর্ষে এরই মধ্যে দুই যুবক নিহত এবং কয়েক শ ব্যক্তি আহত হয়েছেন।পর্যবেক্ষকেরা বলছেন, বর্তমানে যে পরিস্থিতি, তাতে এই সংকট আরও তিন মাস ধরে চলতে পারে। আবার এর চেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে, যা দেশের জণগণের মধ্যে বিভাজন আরও বাড়াতে পারে।