কঠোর নিরাপত্তায় গ্রিসে মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সফর উপলক্ষে গ্রিসের রাজধানী এথেন্সে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি এথেন্সে পৌঁছান। প্রায় তিন বছর আগে ইউরো অঞ্চলে সংকট ছড়িয়ে পড়ার পর এটাই তাঁর প্রথম গ্রিস সফর।সফর উপলক্ষে এথেন্সের কিছু নির্দিষ্ট জায়গায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সাত হাজার পুলিশ সদস্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে নতুন করে ঋণ পেতে হলে গ্রিসকে এক হাজার ৩০০ কোটি ইউরো ব্যয় সংকোচন করতে বলা হয়েছে। বিবিসি।