কঠোরভাবে যিশুর পথ অনুসরণের আহ্বান পোপ ফ্রান্সিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্বাচিত পোপ ফ্রান্সিস আধুনিকতা বর্জন করে কঠোরভাবে যিশুর পথ অনুসরণ করতে ক্যাথলিক গির্জার প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন এই পোপের নেতৃত্বে গত বৃহস্পতিবার ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত প্রথম গণপ্রার্থনায় তিনি এই আহ্বান জানান।হুঁশিয়ারি উচ্চারণ করে পোপ ফ্রান্সিস বলেন, যিশুর পথ অনুসরণ না করলে এই গির্জাও তার আসল উদ্দেশ্য ভুলে গিয়ে আর দশটা দাতব্য প্রতিষ্ঠানের মতোই একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।লাতিন আমেরিকার প্রথম যাজক হিসেবে গত বুধবার রোমান ক্যাথলিকদের পোপ নির্বাচিত হন আাার্জেন্টিনার আর্চবিশপ হোর্হে মারিও বেরগোগলিও। এরপর তিনি রীতি অনুযায়ী নতুন নাম গ্রহণ করেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির অভিযোগ ওঠার সময় তিনি পোপের দায়িত্ব নিচ্ছেন।৭৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা যেকোনো পথে যেতে পারি, অনেক কিছু গড়তে পারি। কিন্তু যদি যিশুকে অনুসরণ না করি, তাহলে ভুল হবে। যিশুর দেখানো পথে না চললে এই গির্জাও সাধারণ একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হবে।’ পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা আর্চবিশপ, কার্ডিনাল বা পোপ হতে পারি। কিন্তু যিশুর আদর্শ ধরে রাখতে হবে।’প্রায় এক হাজার ৩০০ বছরের মধ্যে ইউরোপের বাইরে থেকে নির্বাচিত প্রথম পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা। রয়টার্স।