কনটেইনার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এসেক্সের টিলবারি বন্দরে মালপত্রের কনটেইনারের ভেতর থেকে ৩৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইংলিশ চ্যানেলের অপর পারের বেলজিয়াম থেকে ওই অভিবাসীরা কনটেইনারে করে গত শনিবার সকালে টিলবারি বন্দরে পৌঁছায়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পুলিশ উদ্ধার করা অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ বলছে, তাদের মধ্যে নারী ও শিশু আছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই ভারতীয় উপমহাদেশের মানুষ। একজনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ইন্টারপোলসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে।
এএফপি