প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর সাজার অর্ধেক খেটে মুক্তি পেয়েছেন মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে। গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেসের কারাগার থেকে তিনি মুক্তি পান। অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে পপসম্রাটকে হত্যার অভিযোগে তাঁর সাজা হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কয়েদিদের চাপ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে মুক্তি দেওয়া হলো। ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের অপ্রত্যাশিত মৃত্যুর পর বিশ্বজুড়ে আলোচনায় আসেন কনরাড। রয়টার্স।