কনস্টেবলের চিত্রকর্ম দুই কোটি ২৪ লাখ পাউন্ডে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চিত্রকর জন কনস্টেবলের আঁকা ‘দ্য লক’ শিরোনামের একটি ছবি যুক্তরাজ্যে দুই কোটি ২৪ লাখ ৪১ হাজার ২৫০ পাউন্ডে বিক্রি হয়েছে। একই দামে শিল্পী জর্জ স্টাবসের একটি চিত্রকর্ম ২০১১ সালে বিক্রি হয়েছিল।নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ চিত্রকর্মটি লন্ডনে নিলামে তোলে। গ্রামীণ দৃশ্যসংবলিত দ্য লক ছবিটি এত দিন স্পেনের মাদ্রিদের একটি জাদুঘরে সংরক্ষিত ছিল। কারমেন নামের এক ব্যারোনেস ছবিটি বিক্রি করেন। তিনি বলেন, অর্থের অভাবে চিত্রকর্মটি বিক্রি করতে হয়েছে তাঁকে।ইংরেজ চিত্রকর জন কনস্টেবল (১৭৭৬-১৮৩৭) প্রাকৃতিক দৃশ্যাবলি এঁকে বিপুল খ্যাতি অর্জন করেন। বিবিসি।