প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আহমেদ ওমর মিতিগ৷ পার্লামেন্টে তুমুল হট্টগোলের মধ্যে গতকাল সোমবার লিবিয়ার জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) স্পিকার নতুন প্রধানমন্ত্রীকে ১৫ দিনের মধ্যে মিন্ত্রসভা গঠনের অনুরোধ জানিয়েছেন৷ আহমেদ মিতিগ (৪২) হবেন লিবিয়ার সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী৷ ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতন এবং তাঁর হত্যাকাণ্ডের পর থেকে এ পর্যন্ত দেশটিতে চারজন প্রধানমন্ত্রী হয়েছেন৷ মিতিগ হচ্ছেন পঞ্চম প্রধানমন্ত্রী৷ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসলামপন্থী দলগুলোর সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আহমেদ মিতিগ পেয়েছেন ১১৩ ভোট৷ কিন্তু দেশের সংবিধান অনুযায়ী তাঁকে প্রধানমন্ত্রী ঘোষণা করার জন্য প্রয়োজন ১২০ ভোট৷ পিটিআই৷