কন্যাশিশু হওয়ায় স্ত্রীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় এক আফগান নাগরিক তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। গত শনিবার আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মোহাসিলি গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ গতকাল সোমবার জানায়, তিন মাস আগে মোহাসিলি গ্রামে স্তরাই (২৮) নামে এক নারীর কন্যাসন্তান হয়। এ ঘটনায় তাঁর স্বামী ও শাশুড়ি ভীষণ ক্ষুব্ধ হন। এর জের ধরে গত শনিবার তাঁরা শ্বাসরোধে স্তরাইকে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ শাশুড়িকে গ্রেপ্তার করলেও স্তরাইয়ের স্বামী এখনো পলাতক রয়েছেন। স্তরাইয়ের স্বামী একটি জঙ্গিসংগঠনের সদস্য। ধারণা করা হচ্ছে, তিনি জঙ্গিদের সহায়তায় আত্মগোপন করেছেন। রয়টার্স।