কন্যাশিশুকে পিটিয়ে মেরেছেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে নিজের কন্যাশিশুকে পিটিয়ে হত্যা করেছেন এক বাবা। স্কুলে যেতে না চাওয়ায় তাকে রাস্তার ওপর বেদম প্রহার করেন তিনি। এতে মেয়েটি মারা যায়। জনপ্রিয় সোহু ওয়েবসাইটে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নয় বছরের মেয়েটি স্কুলে যেতে অস্বীকৃতি জানালে তার বাবা তার সঙ্গে ভীষণ রাগারাগি করেন। এএফপি।