কন্যাসন্তান জন্মালে পাঁচ হাজার রুপি অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে কন্যাভ্রূণ হত্যা ঠেকাতে রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা’। পশ্চিমবঙ্গের নারীকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র এ কথা জানিয়েছেন। কন্যাসন্তান জন্মালে তার জন্য এককালীন পাঁচ হাজার রুপি অনুদান দেওয়া হবে। তবে ওই টাকা রাখা হবে একটি ব্যাংকে শিশুটির নামে একটি স্থায়ী হিসাবে। তার বয়স ১৮ হলে ওই টাকা তোলা যাবে।