কবরে থাকার রেকর্ড ভাঙতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিত ব্যক্তি হিসেবে দীর্ঘ সময় কবরে থাকার অনানুষ্ঠানিক রেকর্ড ভাঙতে গিয়ে মারা গেছেন শ্রীলঙ্কার জানাকা বাসনায়েকে। গত শনিবার রাজধানী কলম্বো থেকে ২২০ কিলোমিটার উত্তরে কান্তালে শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনি দেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন।পুলিশ জানায়, ওই দিন সকালে তিনি কবরে ঢোকেন এবং বিকেলে মারা যান। ২৪ বছর বয়সী জানাকা এর আগে আড়াই ঘণ্টা ও ছয় ঘণ্টা কবরে কাটিয়েছিলেন বলে তঁার পরিবারের সদস্যরা জানান।বাসনায়েকের মৃতু্যর পর এই ধরনের Èঅতি ঝুঁকিপূর্ণ' কাজ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় জানাকা তঁার পরিবার ও বন্ধুদের সহযোগিতায় কবর খুঁড়ে ভেতরে ঢোকেন। এরপর কবরটি কাঠ ও মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিকেল চারটার দিকে তঁাকে অচেতন অবস্থায় বের করে নিয়ে আসা হয়। জানাকাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তঁাকে মৃত ঘোষণা করেন। বিবিসি, এপি, রয়টার্স।