কবি নিগম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ফুয়াদ নিগম
আহমেদ ফুয়াদ নিগম

বিপ্লবী কবিতা ও রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনার জন্য পরিচিত মিসরের বিখ্যাত কবি আহমেদ ফুয়াদ নিগম (৮৪) আর নেই। গতকাল মঙ্গলবার তিনি মারা গেছেন। সরকারের তীব্র সমালোচনার কারণে মিসরের সাবেক স্বৈরশাসক জামাল আবদুল নাসের, আনোয়ার সাদাত ও হোসনি মোবারকের আমলে কবি নিগম ১৮ বছর কারাগারে ছিলেন। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধ নিয়ে কবিতা লিখে তিনি প্রথম পরিচিতি পান। ২০১১ সালে মিসরের স্বৈরশাসক হোসনি মোবারককে ক্ষমতা থেকে নামাতে তাহরির স্কয়ারে বিক্ষোভ হয়। ওই সময় বিক্ষোভকারীদের মুখে ছিল নিগমের কবিতা। এএফপি।