কবিগুরুর ১৫০তম জন্মদিনে চালু হচ্ছে সাংস্কৃতিক এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন। এই দিন কলকাতায় ‘সাংস্কৃতিক এক্সপ্রেস’ নামের একটি ট্রেন চালু হচ্ছে। তবে যাত্রীবাহী ট্রেন নয়, এটি হবে চলন্ত রবীন্দ্র জাদুঘর। এই উদ্যোগ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক এক্সপ্রেসে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মারক। ট্রেনটি ২৫ বৈশাখ ছাড়বে কলকাতা থেকে। এক বছর ধরে ঘুরবে ভারতের বিভিন্ন রাজ্যে। আর কবিগুরুকে নতুন করে পরিচয় করাবে। এ ছাড়া কবিগুরুর ১৫০তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথকে নিয়ে ৫০ বা ১০০ রুপির স্মারক মুদ্রা প্রকাশ করতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতজুড়ে কবিগুরুর ১৫০তম জন্মদিন সাড়ম্বরে পালন ও কবির স্মৃতিবিজড়িত দেশ-বিদেশের বাড়িগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণের আহ্বান জানানো হয়।রেলমন্ত্রী গত শনিবার এ-সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়েছেন।