কবিতা জানলে পয়সা ছাড়া রেলভ্রমণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রািশয়ার সাইবেরিয়ার একটি শহরের কর্তৃপক্ষ পাতালরেলে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে যাত্রীদের৷ তবে যাঁরা রুশ ভাষার মহান কবি আলেক্সান্দর পুশকিনের অন্তত দুটি কবিতা আবৃত্তি করতে পারবেন, শুধু তাঁরাই পাবেন ওই সুযোগ৷ খবর বিবিসির৷
পুশকিনের জন্মের ২১৫ বছর পূর্তি উপলক্ষে নোভোসিবিরস্ক শহরে আগামী ৬ জুন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শিক্ষক, গ্রন্থাগারিক, ছাত্রছাত্রী ও শিশুদের অবস্থান হবে শহরের পাতাল রেলস্টেশনগুলোর প্রবেশপথে৷ তাঁরা যাচাই করবেন, যাত্রীরা পুশকিনের কবিতা কতটা জানেন৷
রাশিয়ার ভাষা ও সংস্কৃতির অগ্রগতি নিয়ে কাজ করে, এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) কর্মকর্তা লুদমিলা মোনাখোভা বলেন, কবিতা আবৃত্তির পর্বটি স্টেশনেই সম্পন্ন হবে৷ পুশকিনকে রাশিয়ার জাতীয় কবি হিসেবে বিবেচনা করা হয়৷