কবীর সুমন স্বতন্ত্র প্রার্থী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন। তাঁর ঘনিষ্ঠজনেরা এমন ইঙ্গিত দিয়েছেন।
পশ্চিমবঙ্গের যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সাংসদ ছিলেন কবীর সুমন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু পরে মমতার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এবার মমতা মনোনয়ন দেননি তাঁকে।
কবীর সুমনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন। যদিও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কলকাতার নেতারা কবীর সুমনকে ওই দলের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে লড়ার আহ্বান জানিয়েছেন।