প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার মারিকানা প্লাটিনাম খনি কর্তৃপক্ষ যে পরিমাণ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে তাকে ‘অপমানজনক’ আখ্যায়িত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শ্রমিকেরা। ফলে কয়েক দিনের মধ্যে শ্রমিক ধর্মঘট অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির বিচারমন্ত্রী সতর্ক করে বলেছেন, খনিগুলোতে চলমান অস্থিরতা সহ্য করা হবে না।মারিকানা প্লাটিনাম খনির শ্রমিকেরা কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, মাসিক বেতন বাড়িয়ে ন্যূনতম এক হাজার ৫১৩ মার্কিন ডলার করার। আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বেতন কিছুটা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তা প্রত্যাখ্যান করে শ্রমিকেরা গতকাল শুক্রবার সকালে খনির পাশে সমাবেশ করেন।শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিমাণ বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ প্রকারান্তরে তাঁদের অপমানই করেছে। বিবিসি।