কম ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনে ২৮২ আসন পেয়ে দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷ তবে দলটি ভোট পেয়েছে মাত্র ৩১ শতাংশ৷ এত কম ভোট পেয়ে এর আগে ভারতের কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷সবচেয়ে কম ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আগের রেকর্ডটি ছিল কংগ্রেসের৷ দলটি ১৯৬৭ সালের নির্বাচনে লোকসভার ৫২০ আসনের মধ্যে ২৮৩টি পেয়েছিল৷ সেবার তারা মোট ভোটের ৪০ দশমিক ৮ শতাংশ পেয়েছিল৷ আসলে ভারতের ভোট কীভাবে আরও বেশি ভাগ হয়ে গেছে, সে বিষয়টিকেই সামনে এনেছে ২০১৪ সালের নির্বাচন৷ এ ভাগের কারণেই বিজেপি মাত্র ৩১ শতাংশ ভোট পেয়েও ২৮২টি আসনে জয়ী হয়েছে৷
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতি ১০ জন ভোটারের চারজনের কম বিজেপির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন৷ এমনকি প্রতি তিনজনের মধ্যে একজনও বিজেপির প্রার্থীকে তাঁদের প্রতিনিধি হিসেবে দেখতে চাননি৷ আবার বৃহত্তম দুই দল বিজেপি ও কংগ্রেস মিলে যে ভোট পেয়েছে, তা দেশের মোট ভোটের মাত্র ৬০ শতাংশ৷ তার মানে দেশের প্রায় ৪০ ভাগ ভোটারই এই দল দুটিকে সরকারে দেখতে চাননি৷ জোটগতভাবে এনডিএ ৩৮ দশমিক ৫ শতাংশ আর ইউপিএ ২৩ শতাংশের কিছু কম ভোট পেয়েছে৷ টাইমস অব ইন্ডিয়া৷