কমনওয়েলথ গেমসের আগে হামলা চালাতে পারে শিখ জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন কমনওয়েলথ গেমসের আগেই ভারতের রাজধানী দিল্লিতে হামলা চালাতে পারে শিখ জঙ্গিগোষ্ঠী। পাঞ্জাবের গোয়েন্দা পুলিশ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, শিখ জঙ্গিরা কমনওয়েলথ গেমসের আগেই হামলা চালানোর ছক কষছে। আর এতে মদদ দিচ্ছে আইএসআই। এ উদ্দেশ্যে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে ছয় সদস্যের একটি জঙ্গি দল ভারতে প্রবেশ করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘খালিস্তার জিন্দাবাদ ফোর্স’-এর নেতা রণজিৎ সিং নিতার সহযোগিতায় এ নাশকতা চালানোর ছক কষেছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। আগামী ৩ অক্টোবর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হবে কমনওয়েলথ গেমস। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।