কমনওয়েলথ মিশন মালদ্বীপ যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে উৎখাতের ঘটনা তদন্তে ওই দেশে একটি মিশন পাঠাবে কমনওয়েলথ। কমনওয়েলথ মিনস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের (সিএমএজি) নয় সদস্য গত রোববার এক জরুরি টেলিকনফারেন্সে মালদ্বীপে তদন্ত মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।কমনওয়েলথ সচিবালয় জানায়, সিএমএজি মিনিস্টারিয়াল মিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মিশন শিগগিরই মালদ্বীপ যাবে। তারা ওই দেশের ক্ষমতার হস্তান্তর বিষয়টি তদন্ত করবে ও কমনওয়েলথের নীতি ও মূল্যবোধ জোরদার করার চেষ্টা করবে। এএফপি।