কমিউনিস্টদের ভবিষ্যৎ নিয়েবুদ্ধদেবের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৯ সালে ভারতে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোয়েমারের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, পুরোনো চিন্তাভাবনা বাদ না দিলে ভারতে কমিউনিস্টদের ভবিষ্যৎ অন্ধকার।গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের বরাত দিয়ে ভারতের একটি প্রভাবশালীপত্রিকায় এ খবর বেরিয়েছে। রোয়েমারের সঙ্গে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই-এম) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের বৈঠক হয় ২০০৯ সালের ১৩ অক্টোবর।পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, প্রায় সোয়া ঘণ্টা স্থায়ী রোয়েমারের সঙ্গে বৈঠকে দলের মতাদর্শেরও সমালোচনা করেন বুদ্ধদেব। শুধু তা-ই নয়, বুদ্ধদেব পশ্চিমবঙ্গে মার্কিন বিনিয়োগ আশা করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে মার্কিন বিনিয়োগ আনতে সহায়তা করতে রোয়েমারকে অনুরোধ করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উচ্ছ্বসিত প্রশংসা করেন বুদ্ধদেব।পত্রিকাটি জানায়, উইকিলিকসের তথ্য অনুযায়ী কলকাতার মার্কিন কনসাল জেনারেল ২০০৯ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি তারবার্তা পাঠান। ওই তারবার্তায় এসব তথ্য জানা যায়। তারবার্তায় বলা হয়, ওই বৈঠকে বুদ্ধদেব স্বীকার করেন, ‘ তাঁর দল সিপিআই-এমকে অবশ্যই পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে ধ্বংস হয়ে যাবে।’এর আগে উইকিলিকসের ফাঁস করা আরেকটি তারবার্তায় বলা হয়, কেরালার সিপিআই-এমের নেতারা ওই রাজ্যে মার্কিন বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন সিপিআই-এম ওই রাজ্যের ক্ষমতায় ছিল।