কম্বোডিয়ার বিরোধী দলের নেতাদের আদালতে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক অস্থিতিশীলতায় উসকানি দেওয়ার অভিযোগে কম্বোডিয়ার বিরোধী দলের নেতাদের তলব করেছেন আদালত। দলটি গতকাল রোববার এ কথা জানিয়েছে।
কম্বোডিয়ায় তিন দশক ধরে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী ‘লৌহমানব’ হুন সেন। সাম্প্রতিক সময়ে তিনি বিরোধীদের কাছ থেকে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতি হওয়ায় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। গত শুক্রবার বিক্ষোভের সময় পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়। গতকালও সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তাতে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ।
আদালতের সমনে বিরোধী দলের দুই শীর্ষ নেতাকে ১৪ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টিতে উসকানি দেওয়ার অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এএফপি।