কর পরিশোধ না করার শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা কানকেরবাগ এলাকায় কর পরিশোধ না করায় পৌর কর্তৃপক্ষ একটি বিপণিবিতানের সামনে তিন ট্রাক ময়লা-আবর্জনা ঢেলে দিয়েছে।কর্তৃপক্ষ বলেছে, ওই বিপণিবিতানের মালিক ১২ বছর ধরে কর পরিশোধ না করায় তারা ওই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অবশ্য স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে আবর্জনার স্তূপ অপসারণ করেছে কর্তৃপক্ষ। তারা বলেছে, ভবিষ্যতে তারা এ ধরনের পথ আর বেছে নেবে না।কানকেরবাগ এলাকার একজন কর কর্মকর্তা জানান, জে পি মার্কেট কমপ্লেক্স নামে ওই বিপণিবিতানের স্বত্বাধিকারী অবিনাশ কুমারকে বকেয়া কর পরিশোধের জন্য বেশ কয়েকবার তাগিদ দেওয়া হয়। তাঁর কাছে বকেয়া করের পরিমাণ ভারতীয় মুদ্রায় এক লাখ ৬৪ হাজার রুপি।কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ সত্ত্বেও ওই বিপণিবিতানের সামনে আবর্জনা ফেলা হয়। বকেয়া কর পরিশোধে অবিনাশের ওপর চাপ সৃষ্টি করতেই এ পদক্ষেপ নেওয়া হয়। বিবিসি।