কর ফাঁকি ঠেকাতে বৈশ্বিক চুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাদের কাছে এক চিঠিতে কর ফাঁকি রোধে বৈশ্বিক চুক্তির দাবি জানিয়েছেন অর্থনীতিবিদেরা। সেই সঙ্গে করদাতা প্রতিষ্ঠানগুলোকে জনসমক্ষে তাদের কর কার্যক্রমের প্রতিবেদন প্রকাশেরও দাবি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় যুক্তরাজ্য সরকার আয়োজিত দুর্নীতিবিরোধী সম্মেলনের আগ মুহূর্তে বিশ্বনেতাদের বরাবর চিঠিটি দেওয়া হলো। এ সম্মেলনে বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিসহ ৪০টি দেশের রাজনীতিকেরা যোগ দেবেন। চ্যারিটি অক্সফামের তত্ত্বাবধানে চিঠিতে তিন শ অর্থনীতিবিদ স্বাক্ষর করেছেন। এঁদের মধ্যে ফরাসি লেখক ও অর্থনীতিবিদ থমাস পিকেটি এবং ২০১৫ সালে অর্থনীতিতে নোবেলজয়ী অ্যাঙ্গাস ডিয়াটন অন্যতম। ‘কর স্বর্গ’গুলোর জন্য দরিদ্র দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে চিঠিতে মন্তব্য করা হয়।
বিবিসি