করাচি তালেবানের ঘাঁটিতে পরিণত হচ্ছে: মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করাচি তালেবানের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। গতকাল রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।মালিক বলেন, তালেবান দমনে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের নিরাপত্তা-সংকট নিরসনে দ্রুত আরও পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আইন প্রয়োগের পথে সৃষ্ট সমস্যা আদালতের কাছে তুলে ধরা হবে।মন্ত্রী বলেন, বেলুচিস্তানের সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এই প্রদেশের সংকট নিরসনে সুপ্রিম কোর্টে তিনি আলোচনা করবেন। মালালা ইউসুফজাইকে হামলাকারী আতাউল্লা ও এহসানুল্লা হোসেনকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন তিনি। ডন।