করাচিতে এমকিউএমের নির্বাচনী কার্যালয়ে বোমায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি শহরের উত্তর নাজিরাবাদে মুত্তাহিদা কওমি আন্দোলনের (এমকিউএম) নির্বাচনী কার্যালয়ে গত মঙ্গলবার বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর জের ধরে গতকাল বুধবার নগরের অধিকাংশ ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যান চলাচলও ছিল খুবই কম। মঙ্গলবার এমকিউএমের কার্যালয়ে বোমা বিস্ফোরণের পর তাৎক্ষণিক দুজনের মৃত্যু হয়। ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।বিস্ফোরণের সময় ওই কার্যালয়ের বাইরে এমকিউএমের বেশ কয়েকজন কর্মী ছিলেন। নগরের পুলিশ তত্ত্বাবধায়ক ইমরান শওকত জানান, ঘটনার আগে কিছু লোককে সেখানে খেলনা বল বহন করতে দেখা যায়। বলগুলোর ভেতরে বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এমকিউএম-প্রধান আলতাফ হোসেন আরও সন্ত্রাসী হামলার আশঙ্কায় দলের সব নির্বাচনী কার্যালয় বন্ধে দলের নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন। ডন অনলাইন।