করাচিতে জাতিগত সহিংসতায় নিহত ৫
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে জাতিগত সহিংসতায় গত সোমবার রাতে পাঁচজন নিহত হয়েছে।পুলিশ বলেছে, ওই পাঁচজনকে শহরের বিভিন্ন এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে।করাচিতে ২০০৭ সাল থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) মতে, গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে শুধু গত এক মাসেই নিহত হয়েছে ৩০০ জন।করাচি শহরের অধিকাংশ জনগণ পশতুন, বালুচ ও সিন্ধি সম্প্রদায়ের হলেও উর্দু ভাষাভাষী গ্রুপটিই এখন সেখানে সর্বময় কর্তৃত্বের অধিকারী। উর্দু ভাষাভাষী জনগণের প্রতিনিধিত্বকারী মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৯৮০ সাল থেকেই রাজনৈতিকভাবে শহরটির নিয়ন্ত্রণ করে আসছে।সাম্প্রতিক সময়ের জাতিগত দাঙ্গা সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং শহরটির পরিবর্তিত জনসংখ্যার মাপকাঠি অনুযায়ী সেখানকার কর্তৃত্বে সমতা আনার চেষ্টায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাতের প্রতিচ্ছবি। বিবিসি।