করাচিতে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বন্দরনগর করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জঙ্গি দমনে সরকারি অভিযানের প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
সিআইডির এসএসপি চৌধুরী আসলাম জানান, নগরের মৌরিপুরের কবরস্থান এলাকায় জঙ্গিরা অবস্থান করছে, এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে তিনজন নিহত হয়। তারা জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সদস্য।
করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জঙ্গি দমনে অভিযানের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর বুধবার রাতেই নগরের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। ডন।