করাচিতে বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরসংলগ্ন ইত্তেহাদ এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল শনিবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া আট শিশু আহত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমরান শওকত বলেন, কেউ হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে। তিনি জানান, সন্ত্রাসীরা বিদ্যালয়ের গেট থেকে গুলি চালায় এবং একটি বোমা নিক্ষেপ করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় বিদ্যালয়টিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। আহত শিশুদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। এএফপি।