করাচিতে বিদ্যুৎ বিপর্যয়
পাকিস্তানের করাচিতে গত শনিবার রাতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বেশ কয়েকটি ট্রান্সমিশন ফিডার একই সঙ্গে বিকল হয়ে পড়ায় করাচির বড় একটা অংশ অন্ধকারে ডুবে যায়।করাচির গার্ডেন, জ্যাকব লাইনস, কোরাঙ্গি, ডিএইচএ, ক্লিফটন, লিয়ারি, ফেডারেল বি, জাহাঙ্গীর রোড, গুলশান ই জামাল, ওয়েস্ট ওয়ার্ফ, তারিক রোডসহ অন্যান্য এলাকা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে। করাচি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মুখপাত্র জানান, দুটি ২২০ কেভি ও তিনটি ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন এবং ২২টি গ্রিড স্টেশনে ত্রুটি দেখা দেওয়ায় এ বিপর্যয়ের সৃষ্টি হয়। তিনি বলেন, কর্মীরা মেরামতের কাজ শুরু করে দিয়েছেন।বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি করাচিবাসী এই দিন পানির সংকটেও পড়ে। পানি উত্তোলনের ৭২ ইঞ্চির একটি পাইপ ফেটে গিয়ে এ দুর্ভোগের সৃষ্টি হয়।করাচি ওয়াটার অ্যান্ড সুয়ারেজ বোর্ডের (কেডব্লিউএসবি) ব্যবস্থাপনা পরিচালক জানান, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পানির পাইপ লাইনটি ফেটে গিয়ে পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডন।