করাচিতে সহিংসতায় নিহতের সংখ্যা ৬৩ গ্রেপ্তার ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য রাজা হায়দারের হত্যাকাণ্ডের ঘটনায় ৪০ জন সন্দেহভাজন ‘জিহাদি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সহিংসতায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে।গত সোমবার করাচির কেন্দ্রস্থলের কাছে একটি মসজিদে ওজু করার সময় চার বন্দুকধারীর গুলিতে রাজা হায়দার নিহত হন। এই হত্যাকাণ্ডের পর শহর কার্যত অচল হয়ে পড়ে। ছড়িয়ে পড়ে সহিংসতা। এতে নিহত হন অনেকে। গত মঙ্গলবার দিবাগত রাতে সহিংসতায় আরও ১২ জন প্রাণ হারান। এ নিয়ে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে।সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিচয় বা হত্যাকাণ্ডের ধরন সম্পর্কে তেমন তথ্য দিচ্ছে না পুলিশ। বিবিসি, রয়টার্স ও এপি।