করাচিতে সহিংসতায় ১১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে গতকাল শনিবার পৃথক সহিংসতার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, একটি ঘটনায় নগরের ওরাঙ্গি টাউন এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে তিনজন নিহত ও একজন আহত হন। আরেক ঘটনায় নগরের শাহ ফয়সাল কলোনিতে এক ব্যক্তি গুলিতে নিহত হন। অপর একটি ঘটনায় মোয়াক গোথ এলাকার মৌরিপুর পুলিশ ফাঁড়ির কাছে গুলিতে দুই ব্যক্তি নিহত হন। এ ছাড়া নগরের লিয়াকতাবাদের বি-১ এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া নগরের মাঙ্গোপির এলাকার নিউ মিয়ানওয়ালি কলোনিতে পুলিশের এক অভিযানকালে সন্দেহভাজন দুই ডাকাত ও এক নারী পথচারী নিহত হয়েছেন। ডন।