করাচিতে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ডন-এর জ্যেষ্ঠ সাংবাদিক মুর্তাজা রাজভি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, মুর্তাজাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর হাত বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। জ্যেষ্ঠ এই সাংবাদিকের পরিবার জানায়, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। হত্যাকারী সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনুমানের ভিত্তিতে হত্যাকারী হিসেবে কারও নাম প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে মুর্তাজার পরিবার। টাইমস অব ইন্ডিয়া।