করুণ রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে আরোহণের আগে এর একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন নেদারল্যান্ডসের এক যাত্রী। কোর প্যান নামের ওই যাত্রী রসিকতা করে ছবিটির নিচে লেখেন, ‘এই উড়োজাহাজটিও যদি উধাও হয়ে যায়....।’ গত মার্চ মাসে এই মালয়েশিয়া এয়ারলাইনসেরই একটি ফ্লাইট রহস্যজনকভাবে উধাও হয়, যার হদিস আজও মেলেনি। সেই করুণ পরিণতির প্রসঙ্গ টেনেই ওই রসিকতা। এর কয়েক ঘণ্টা পর সেই রসিকতা পরিণত হলো করুণ এক ইতিহাসে। উড়োজাহাজটি ইউক্রেনে বিধ্বস্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর ছবিটি ফেসবুকের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেবল ফেসবুকেই গত বৃহস্পতিবার রাত পর্যন্ত সেটি ‘শেয়ার’ হয় ১০ হাজারের বেশি বার।
এনডিটিভি।