করোনার টিকা নিলেন রানি ও প্রিন্স ফিলিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার তাঁদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের সূত্রমতে বিবিসি জানায়, তাঁদের পারিবারিক ডাক্তারের মাধ্যমেই তাঁরা টিকা গ্রহণ করেছেন।
সাধারণত রাজপরিবারের স্বাস্থ্যবিষয়ক খবর বাইরে প্রকাশ করা হয় না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুজব ঠেকাতে এবার রানি নিজেই চেয়েছেন তাঁদের টিকা গ্রহণের বিষয়টি যেন বাইরে প্রচার পায়।
৯৪ বছর বয়সী রানি ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপসহ যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে কোভিড-১৯-এর টিকার অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারভিত্তিতে আগে টিকা দেওয়া হচ্ছে।