কর্ণাটকে দেবদাসী প্রথা বাতিল করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটকের বিভিন্ন মন্দিরে যুগ যুগ ধরে প্রচলিত দেবদাসী প্রথা বিলোপের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।

কর্ণাটকের বিভিন্ন মন্দিরে দেবতাদের সেবা করার জন্য নিয়োজিত রয়েছেন এসব দেবদাসী। এঁরা জীবনে সংসারধর্ম করার সুযোগ পান না। মন্দিরের দেব-দেবী আর পুরোহিতদের সেবা করেই তাঁদের সারা জীবন কাটে। এই প্রথা এখনো রয়েছে কর্ণাটক রাজ্যে।

কর্ণাটক রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আবেদনকারী ওই স্বেচ্ছাসেবী সংগঠন দাবি করেছে, নারীদের মন্দির বা বিগ্রহের কাজে উত্সর্গ করার প্রাচীন প্রথা এখনো কর্ণাটক রাজ্যে চালু রয়েছে। এই প্রথা বন্ধ করার জন্য তারা সর্বোচ্চ আদালতে আবেদন করে।