কর্ণাটকে ধর্মঘট জামিন-অযোগ্য অপরাধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণাটকে কর্মক্ষেত্রে ধর্মঘটের মতো কর্মসূচি জামিন-অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ-সংক্রান্ত বিল পাস হলেই আইনটি কার্যকর হবে। ধর্মঘটরত কোনো কর্মীকে পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। বিলটি পাস হলে পানি, বিদ্যুৎ ও জনসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে কর্মরতরা ধর্মঘট পালন করতে পারবেন না। টাইমস অব ইন্ডিয়া।