কর্ণাটকে প্রকাশ্যে মন্ত্রীকে জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যে দলীয় কর্মীর হাতে জুতাপেটার শিকার হয়েছেন বিজেপির এক মন্ত্রী। গতকাল শনিবার রাজ্যের বিধানসভার সুরক্ষিত সচিবালয়ে এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীরা পাশেই ছিলেন।পুলিশ জানায়, রাজ্যের গৃহায়ণমন্ত্রী ভি সোমান্না রাজ্য সচিবালয়ের নিজ কক্ষ থেকে বের হওয়ামাত্রই জুতা নিয়ে মন্ত্রীর ওপর চড়াও হন বি এস প্রসাদ নামের একজন ঠিকাদার। অবশ্য এ ঘটনায় মন্ত্রীর সমর্থকদের হাত থেকে রেহাই পাননি প্রসাদ। তাঁরা কিল-ঘুষি দিয়ে প্রসাদকে পুলিশের হাতে সোপর্দ করেন।পুলিশ জানায়, প্রসাদ যখন মন্ত্রীকে জুতা দিয়ে পেটাতে শুরু করেন, তখন হতভম্ব মন্ত্রী ভি সোমান্না তাঁকে উদ্দেশ করে বলেন, ‘তোমাকে আমি কী এমন করেছি, তুমি আমাকে পেটাচ্ছ কেন?’এ ঘটনার পর মন্ত্রী ভি সোমান্না সাংবাদিকদের বলেন, ‘যত দূর মনে পড়ে, তাঁর সঙ্গে আমার দুবার দেখা হয়েছে। আমার অফিসে তিনি দ্বিতীয়বারের মতো এলেন। এর আগে প্রসাদ আমার অফিসে একটি সুপারিশ নিয়ে এসেছিলেন। আমি সেই কাজ করে দিয়েছি। কিন্তু তাঁর হামলার কারণ কী, আমি তা জানি না।’আক্রমণের কারণ মন্ত্রী না বললেও আক্রমণকারী প্রসাদকে যখন মন্ত্রীর লোকেরা কিল-ঘুষি দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছিলেন, তখন তাঁকে বলতে শোনা যায়, ‘আক্রমণের কারণ আমি বলব না!’ পিটিআই।