কর্নেল পিয়াসেন্টিনিকে আর্জেন্টিনা পুলিশের হাতে দিল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আর্জেন্টিনার এক সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ম্যানুয়েল কর্ডেরো পিয়াসেন্টিনিকে ফেরত দিয়েছে ব্রাজিল। দুই বছর আগে খুন ও অপহরণের দায়ে ওই সেনা কর্মকর্তা ব্রাজিলে গ্রেপ্তার হন।আর্জেন্টিনায় সত্তরের দশকে কুখ্যাত কন্দর অভিযানে অংশ নেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন কর্নেল পিয়াসেন্টিনি। ওই সময় দক্ষিণ আমেরিকার দেশগুলোর সামরিক শাসকেরা পরিকল্পিতভাবে বিরোধীদের হত্যায় ওই অভিযান চালায়। তখন পিয়াসেন্টিনি উরুগুয়ে সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিবিসি।