কর্মকর্তাদের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রায় ২০ হাজার সরকারি কর্মকর্তাকে গত বছর শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা আমলাতন্ত্রের আওতা সীমিত করার পাশাপাশি অতিরিক্ত আড়ম্বরপূর্ণ জীবন যাপন করেছিলেন বলে গতকাল সোমবার সরকারি সূত্র জানায়। প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর ক্ষমতাসীন দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেন। রয়টার্স।