কর্মজীবী পরিবারের কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আহ্বান বারাক ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মজীবী পরিবারগুলোর জন্য কর অব্যাহতির মেয়াদ বাড়াতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে দিয়েছেন, তা না হলে বড়দিনের উৎসব অনাড়ম্বর হয়ে যাবে। পেনসিলভানিয়ার একটি খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।বার্ষিক রাজস্ব বিষয়ে ওবামা তাঁর একটি পরিকল্পনায় জনগণের সমর্থন লাভের চেষ্টা করছেন। তিনি বলছেন, এ বিষয়ে পার্লামেন্টকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান জন বোহেনার বলেছেন, এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে তাঁদের সংলাপ একেবারে ভেঙে পড়ার পথে। ১০ বছর মেয়াদে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার রাজস্ব বাড়াতে প্রেসিডেন্ট ওবামার ওই পরিকল্পনা বিশেষ কোনো প্রস্তাব নয় বলেও মন্তব্য করেন বোহেনার।প্রেসিডেন্ট ওবামার কর বাড়ানো এবং ব্যয় সংকোচনের ওই পরিকল্পনা ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে অর্থনীতিবিদেরা আশঙ্কা করছেন, এতে করে যুক্তরাষ্ট্র আবার অর্থনৈতিক মন্দায় পড়বে।ওবামা গত শুক্রবার পেনসিলভানিয়ায় রোডন গ্রুপের কারখানা পরিদর্শন করেন। এখানে শিশুদের খেলনা ‘কেনেক্স’ তৈরি হয়। পরিদর্শনকালে ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট বলেন, এটা সেই প্রতিষ্ঠানগুলোর একটা, যারা পণ্য বিক্রির জন্য মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকদের ওপর নির্ভরশীল। বিবিসি।