কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা আজ রোববার শেষ হচ্ছে। এ মেলা শুরু হয়েছিল ২৫ জানুয়ারি। এবারের এই ৩৪তম বইমেলার থিম কান্ট্রি ছিল মেক্সিকো। আগামী বছরের বইমেলার থিম কান্ট্রি হবে যুক্তরাষ্ট্র। শুক্রবার বইমেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানায় মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় প্রথম আলোকে জানান, এবারের বইমেলায় প্রায় ১৩ লাখ দর্শকের সমাগম ঘটেছে। মেলায় বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নেয়।