কলকাতা হাইকোর্টে ৩২০ বিদেশি বন্দীর মুক্তির জন্য মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে ৩২০ জন বিদেশি বন্দী রয়েছেন, যাঁদের সাজার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন সুব্রত মুখোপাধ্যায় নামের একজন আইনজীবী। আরজিতে বলা হয়, ওই বিদেশি বন্দীদের সাজার মেয়াদ শেষ হলেও তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়নি। এঁদের মধ্যে বাংলাদেশসহ ইউক্রেন, নাইজেরিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রতাপ চন্দ্র রায় এবং বিচারপতি সুবল বৈদ্যর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুনানি শেষে রাজ্য সরকারকে বুধবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।২৫২ বাংলাদেশি গ্রেপ্তার: বেআইনিভাবে বসবাসের জন্য এ মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই এবং থানে থেকে ২৫২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।