কলকাতায় চালু হচ্ছে মাতৃদুগ্ধ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম কলকাতার পিজি হাসপাতালে চালু হচ্ছে মাতৃদুগ্ধ ব্যাংক। আগামী মাসের শেষের দিকে এই ব্যাংক চালু হবে বলে জানিয়েছেন পিজি হাসপাতালের নবজাতকবিদ্যা (নিউন্যাটোলজি) বিভাগের প্রধান সুচন্দ্রা মুখোপাধ্যায়।
সুচন্দ্রা বলেন, ভারতের চেন্নাই ও মুম্বাইয়ের মাতৃদুগ্ধ ব্যাংক থেকেও উন্নত হবে কলকাতার এই মাতৃদুগ্ধ ব্যাংক। এই ব্যাংকে মায়ের বুকের দুধ সংরক্ষণের জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে সর্বাধুনিক পাস্তুরাইজার মেশিন। তিনি বলেন, এই দুধ প্রয়োজনে হাসপাতালে চিকিত্সাধীন শিশুদের খাওয়ানো হবে। মায়েরা এই ব্যাংকে সংরক্ষণের জন্য স্বেচ্ছায় দুধ দান করতে পারবেন।